জলবায়ু সম্মেলন কপ-২৭

বিপর্যস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে আগ্রহী চীন

মিসরের শার্ম আল শেখে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে কম দায় থাকা দরিদ্র দেশগুলো বেশি কার্বন নিঃসরণ করা দেশগুলোর কাছে লস অ্যান্ড ড্যামেজ ভিত্তিতে ক্ষতিপূরণ দাবি করছে। এর মধ্যে আছে বাংলাদেশও। শিল্পোন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ তহবিলের দাবিতে সরব জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের শিকার দেশগুলো। এবার এ দাবিতে সাড়া দিয়েছে চীন। গতকাল বুধবার কপ-২৭ সম্মেলনের চতুর্থ দিনে দেওয়া ভাষণে চীনের প্রতিনিধিদলের নেতা জাই ঝেনহুয়া বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণের উদ্যোগে অবদান রাখতে আগ্রহী চীন।’

তিনি জানান, বিপর্যয়ের শিকার দেশগুলোর দাবির প্রতি চীনের কোনো আপত্তি নেই; বরং শিল্পোন্নত দেশগুলোর প্রতি তাদের দাবির সঙ্গে সংহতি জানায়। এ সময় তিনি নিজ দেশের সাম্প্রতিক প্রতিকূল জলবায়ুর কথাও তুলে ধরেন।