নৌবাহিনী জাহাজ তিস্তা ও কর্ণফুলীর ডি-কমিশনিং অনুষ্ঠিত

৪৭ বছর সফলতার সঙ্গে সমুদ্রে নৌবাহিনীর আভিযানিক কার্যক্রম পরিচালনার পর খুলনা নৌ-জেটিতে গতকাল বুধবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘তিস্তা’ ও ‘কর্ণফুলী’র ডি-কমিশনিং করা হয়।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বহর থেকে জাহাজ দুটিকে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশন করেন।

এ সময় খুলনা নৌ-অঞ্চলের পদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। আইএসপিআর