আগেই সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচে জেগেছিল হোয়াইটওয়াশের শঙ্কা। তবে শেষ ম্যাচে তা এড়াতে পেরেছে পেরেছে এ দলের মোড়কে মিঠুনদের নিয়ে সাজানো বিসিবি একাদশ। আনামুল হক বিজয় ও তৌহিদ হৃদয়ের ব্যাটের পর তাইজুল সাইফদের ঘূর্ণিতে আর পেরে ওঠেনি তামিলনাড়ু। ফলে ১-২ ব্যবধানে সিরিজ শেষ করল ‘বুড়োখোকা’দের একাদশটি।
বৃহস্পতিবার এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও একদিনের ম্যাচে তামিলনাড়ু একাদশকে ১৯ রানে হারিয়েছে বিসিবি একাদশ। আগে ব্যাট করে ২২০ রানের পুঁজি পায় টাইগাররা। তৌহিদ হৃদয় ৬৬ ও বিজয়ের ৪২ রান করেন।
জবাবে নাঈম ইসলামের অতিমানবীয় নিয়ন্ত্রিত বোলিং ও সাইফ-তাইজুল-খালেদের জোড়া উইকেট শিকারে ২০১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
খালেদ ছাড়া বল হাতে বাকি সবাই ছিলেন বেশ কম খরুচে। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৪ রান দেন নাঈম। সঙ্গে নেন এক উইকেট। পুরো কোটা বোলিং করে ৩৬ রান দিয়ে দুই উইকেট নেন তাইজুল। সাইফ হাসানও পান দুই উইকেট।