স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে ‘নগদ’-এর কর্মশালা

কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

সম্প্রতি বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। এর আগে অনলাইনে কর্মশালার আয়োজন করে ‘নগদ’। কর্মশালায় নগদের শতাধিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতার এই কর্মসূচিতে ‘নগদ’-এর প্রোগ্রাম পার্টনার হিসেবে কাজ করেছে প্রভিডেন্ট হেলথ। প্রভিডেন্ট হেলথের চিকিৎসকরা কর্মশালায় বলেন, বাংলাদেশে নারীরা যেসব ক্যানসারে আক্রান্ত হন তার মধ্যে শীর্ষে রয়েছে স্তন ক্যানসার।

কর্মশালায় অংশ নিয়ে ‘নগদ’-এর কর্মীরা তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ কর্মশালার বিষয়ে ‘নগদ’-এর হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিরেক্টর শাহারিয়ার সাঈদ বলেন, কর্মীদের পরিবারের সদস্যদের জন্য সারা বছর ধরে টেলিমেডিসিন সেবা চালু আছে নগদ-এ।’ বিজ্ঞপ্তি