ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কুয়েট শিক্ষার্থীর

জয়পুরহাট রেল স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) ভোররাত ৪টা ৭মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল ইসলাম (২৩) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া মহল্লার মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবার জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছে ভোররাত ৪টার দিকে। এ সময় তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রাহুল ইসলামের মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।