ধান মাড়াই মেশিনের ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা মোলামগাড়ীহাট সড়কের জিন্দারপুর গ্রামে ধান মাড়াই মেশিনের ধাক্কায় রাকিব হোসেন নামে তিন বছরর এক শিশু মারা গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু রাকিব হোসেন উপজেলার জিন্দারপুর গ্রামের রাজু মৃধার ছেলে। 

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঈনুদ্দীন জানান, সকালে শিশু রাকিব অন্য শিশুদের সঙ্গে বাড়ি সংলগ্ন সড়কের পাশে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের মোজাহার আলী তার ধান মাড়াই মেশিন নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে শিশু রাকিব ধান মাড়াই মেশিনের চাকার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। 

পরিবারর লোকজন ওই শিশুকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় গ্রামবাসীরা ধান মাড়াই মেশিনসহ চালক মোজাহার আলীকে আটকের পর পুলিশর নিকট সোপর্দ করেছেন।