শাহরুখ-অভিনীত 'চক দে ইন্ডিয়া' ছবির ভারতীয় হকি দলের অধিনায়ক 'বিদ্যা শর্মা'কে মনে আছে? তার আটকানো শেষ গোলই জয় এনে দিয়েছিল সিনেমার ভারতীয় মহিলা হকি দলকে। 'বিদ্যা'র আসল নামও বিদ্যা। বিদ্যা মালভাদে। তার পোস্ট করা যোগব্যায়ামের ভিডিও নিয়ে তিনি এখন সোশাল মিডিয়ায় বিদ্রুপের শিকার। তার যোগব্যায়াম করার ভিডিও নাকি নীলছবির নায়িকাদের মতো!
যোগব্যায়ামের ভিডিও পোস্ট করার পর সোশাল মিডিয়ায় এমনটাই শুনতে হলো বিদ্যাকে। অভিনেত্রীর যোগব্যায়ামের ভিডিও টুইটারে পোস্ট করে এক মহিলা লেখেন, 'এই ভিডিও অভিনেত্রী বিদ্যা মালাভাদের এবং তিনি যা করছেন, তাকে তিনি যোগব্যায়াম বলেন। বলিউডে কাজ না থাকলে অভিনেত্রীরা পর্ন ভিডিও পোস্ট করে বলে যে যোগব্যায়াম করছে।'
অভিনয় ছাড়া নিয়মিত যোগব্যায়াম করাও বিদ্যার অভ্যাস। সেই সব যোগব্যায়ামের ভিডিও-ও নিয়মিত সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সম্প্রতি তার পোস্ট করা একটি ভিডিওর কারণেই বিদ্রুপের শিকার হন অভিনেত্রী। বিদ্যার যোগব্যায়ামের সেই ভিডিও-ও এর মধ্যেই ভাইরাল হয়েছে। অনেকে অবশ্য অভিনেত্রীর সমর্থনে পাশে দাঁড়ান। সূত্র : পিঙ্কভিলা