কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পাওলো দিবালাকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ। সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফেরা ডি মারিয়াও আছেন দলে।
আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে আছে 'সি' গ্রুপে। তাদের সঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
ডিফেন্ডার : নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনতিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), জার্মান পেৎসেয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানইউ), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)।
মিডফিল্ডার : রদ্রিগো ডি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), আলেক্সিস মাকআলিস্টার (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনসো ফার্নান্দেজ (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)।
ফরোয়ার্ড : লিওনেল মেসি (পিএসজি), অ্যাঙ্গেল ডি মারিয়া (জুভেন্তাস), লাওতারো মার্তিনেজ (ইন্তার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেজ (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্তার মিলান)।