কেনিয়ার নাইরোবিতে লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী জাতিসংঘ শান্তিরক্ষী সার্জেন্ট মো. মনজুর রহমানের জানাজা গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীপ্রধানের পক্ষে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে পাঠানো হয়। সার্জেন্ট মনজুর সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে শান্তিরক্ষা মিশন ইউনিসফা, ব্যানব্যাট-১-এ কর্মরত ছিলেন। ৩ নভেম্বর স্থানীয় সময় বেলা ২টার দিকে পেরিয়ানাল ফোড়া থেকে সৃষ্ট মাল্টি-অর্গান ডিসফাংশন ও সেপটিক শকজনিত রোগে মৃত্যুবরণ করেন। আইএসপিআর