কুমিল্লায় ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) দ্বিতীয় বিশ^যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন ৭ দেশের কূটনীতিকরা। এ সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
গতকাল শুক্রবার সকালে কূটনীতিক, কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা ময়নামতির যুদ্ধ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা সমাধিস্থল পরিদর্শন করেন। যুদ্ধে নিহত সৈনিকদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তারা। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ ইনফ্যান্টি ডিভিশনের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান এনডিসি পিএসসি।
১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সৈনিককে ময়নামতির এ যুদ্ধসমাধিতে সমাহিত করা হয়।