এমন কিছু হয়নি যা নিয়ে কথা বলব : শরিফুল রাজ

শরিফুল রাজের ক্যারিয়ারে সুবাতাস বইছে। এমন সময় তাকে ঘিরে দুই চিত্রনায়িকা পরী ও মিম আলোচনায়। স্বামী রাজের সাথে মিমের 'অতি মাখামাখি' পছন্দ করছেন না পরী, সেটা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে জানিয়েছেন পরী।

এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে প্রথমে কথা বলতে না চাইলেও পরে শরিফুল রাজ বলছেন, 'এসব বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ নিয়ে কথা বলতে চাই না। আমার দিক থেকে তেমন কিছু ঘটেনি। যেটা করিনি, সেটা নিয়ে কেন কথা বলব। আশা করি, সবকিছু পরিষ্কার হবে আগামীতে।'

'পরীকে অনেক সম্মান করি, ভালোবাসি' উল্লেখ করে রাজ আরও বলেন, 'আমি সংসার, স্ত্রী, সন্তান নিয়ে অনেক সুখী একজন মানুষ। পরী, আমাদের সন্তান নিয়ে ভালোই আছি। পরীকে অনেক সম্মান করি ভালোবাসি। সব সময় এ কথা বলে আসছি, আগামীতেও বলব।'

গতকাল রাতে রাজ-পরী তাদের সন্তান রাজ্যের তিন মাস কেক কেটে উদযাপন করেন একসঙ্গে।