বঙ্গবন্ধু স্বর্ণপদক পেলেন গবেষক ড. আবদুল গফুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বিসিএসআইআর শ্রেষ্ঠ গবেষক হিসেবে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পেয়েছেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আবদুল গফুর। গতকাল বেলা ১১টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফএসটি অডিটরিয়ামে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

বিজ্ঞানীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘ড. গফুরকে দেখে সবাইকে উজ্জীবিত হতে হবে। এ স্বর্ণপদক শুধু একটি পুরস্কার নয়, বাংলাদেশ বির্নিমাণে সবাইকে একযোগে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এ পদকটি ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

স্বর্ণপদকের সঙ্গে ড. গফুরকে এক লাখ টাকাও পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি