সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২ বিজয় উদ্‌যাপন ঢাকা ব্যাংকের

বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের একমাত্র গর্বিত স্পনসর হিসাবে ঢাকা ব্যাংক লিমিটেড সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২ বিজয় উদ্‌যাপন করেছে।

গত ৮ নভেম্বর রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। 

বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সদস্যদের স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক লিমিটেড ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান আবদুল হাই সরকার উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করেন।

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমের জন্য একটি বিশেষ থিম সং -এর উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তানভীর হাসান। বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিমিটেডের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারপারসন উইমেন্স উইং মাহফুজা আক্তার কিরণ ও বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের  ক্যাপ্টেন মিস সাবিনা খাতুন।

অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল আই ইউ বি ড্যান্স ক্লাব কর্তৃক মনোজ্ঞ নৃত্য পরিবেশনা, সংগীত ও ব্যান্ড পরিবেশনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পেনাল্টিই শট, সাফ ট্রফি হোস্টিংসহ আরও নানা আয়োজন।