বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার

কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও  আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।