জাভেদ আখতারের সংস্থার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। তার সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগে মামলা করা হয় কলকাতা হাই কোর্টে। মামলা করেন গণেশ মালিক নামে এক ব্যক্তি। জাভেদ আইপিআরএস নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগ এ সংস্থাটির বিরুদ্ধে।

গণেশ মালিকের অভিযোগ অনুযায়ী, আইপিআরএস নামক একটি সংস্থা যার সাথে যুক্ত সঙ্গীতশিল্পী জাভেদ আখতার, তাদের বিরুদ্ধে মামলা। এ সংস্থা বিভিন্ন শিল্পী যারা জাভেদ আখতারের লেখা গান গাইছেন গানের কপি রাইটের নাম করে তাদের কাছ থেকে টাকা তুলছে। অভিযোগকারীর কথায়, গোটা দেশজুড়েই এই ব্যবসা চালাচ্ছে এই সংস্থা। অভিযোগকারীর দাবি, গোটা ঘটনার তদন্ত ভার দেওয়া হোক ইডিকে। আগামী সপ্তাহে শুনানি হবে এই মামলার।

প্রসঙ্গত, এর আগে জাভেদ আখতারে নামে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই অভিযোগের বিরুদ্ধে মুম্বাই হাই কোর্টে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করেছিলেন বলিউডের নামি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। 
জাভেদ আখতারের বিরুদ্ধে ঠিক কী মন্তব্য করেছিলেন বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন'? হৃত্বিক রোশনের সঙ্গে বিতর্ক প্রসঙ্গে জাভেদের বিরুদ্ধে বাড়িতে ডেকে হুমকি দেওয়ার অভিযোগ করেন কঙ্গনা।

তা ছাড়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বিতর্কেও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ জাভেদ আখতারের। তার মতে, কঙ্গনার এই ধরনের দাবির ফলে তিনি নানা হুমকি বার্তা ও টেলিফোন পেয়েছেন। এমনকি, সোশাল মিডিয়াতেও ট্রোলের শিকার হতে হয়। এর ফলে সামগ্রিকভাবে তার ভাবমূর্তির ক্ষতি হয়েছে। আদালতে এই মামলা উঠলেও, বার বার মামলার শুনানির দিন আদালতে আসেননি কঙ্গনা। এমনকি, শুনানির দিন কঙ্গনা হাজির না হলে, তাকে গ্রেপ্তারির হুঁশিয়ারিও দেওয়া হয়। সূত্র : এনডিটিভি