পরিচালক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর, আজ তফসিল ঘোষণা হতে পারে

২০২৩-২৪ মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। আজ মঙ্গলবার এ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা জানান, আগামী ৫ ডিসেম্বর মনোনয়নপত্র কেনা শুরু হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন আব্দুল লতিফ বাচ্চু। অন্য দুই কমিশনার হবেন চিত্রপরিচালক বি এইচ নিশান ও শামসুল আলম।

জানা গেছে, আসন্ন পরিচালক সমিতির নির্বাচনে দুই প্যানেলের মধ্যর এক প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন জাকির হোসেন রাজু প্রার্থী হচ্ছেন। অপর প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন কাজী হায়াৎ, তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন শাহীন সুমন।