নবীরগরকে মডেল পৌরসভা করতে চান মেয়র

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা মেয়র নির্বাচিত হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪.১১.২০২২) রাত সাড়ে ৯টায় পৌরসভা কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিক-নির্দেশনা দেন পৌরমেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। আগামীতেও সকলের পরামর্শ নিয়ে নবীনগরকে মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মাই টিভির নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, এশিয়ান টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি জ ই বুলবুল, বাংলা টিভি নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।