ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক, সাধারণ সম্পাদক নিপুন

খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাড. নিপুন রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যরা হলেন সিনিয়ির সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। 

নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নিপুন রায় চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরাণীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। 

এর আগে গত ৩০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপায় আবু আশফাকের বাড়িতে ঢাকা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।