শেরপুরে মতিয়া চৌধুরী

দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকেন

‘দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকেন। যাতে দৈত্য-দানবের বিষাক্ত নিঃশ্বাস দেশকে বিষাক্ত না করতে পারে। সেই সঙ্গে তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন।’ শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার উপজেলার জালালপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।

এদিন দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।