আইইউবিতে মাল্টিলিঙ্গুয়াল সেন্টার উদ্বোধন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে ‘সাশিন সেন্টার ফর মাল্টিলিঙ্গুয়াল এক্সেলেন্স’ এবং ‘সেন্টার ফর এনডেনজার্ড ল্যাংগুয়েজেস’ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে এ দুই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দিদার এ হুসেইন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, ‘দেশে ৪৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তাদের ভাষাকে সংরক্ষণ করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সেখানে কাজ করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদ সামাদ, এ মতিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিজ্ঞপ্তি