চম্পা নামের হারিয়ে যাওয়া শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ। শিশুটি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তার বয়স ১৩ বছর, গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের বোরকা।
বুধবার (১৬ নভেম্বর) তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে এসব তথ্য জানানো হয়।
ভিকটিম সাপোর্ট সেন্টার জানায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ী থানার টহল পুলিশের একটি দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় শিশু চম্পাকে খুঁজে পায়। টহল পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে নিজের নাম চম্পা, বাবার নাম শহিদ উল্ল্যাহ ও মায়ের নাম বিউটি সহেলী বলে জানায়। এ ছাড়া, নিজ জেলা নোয়াখালী বলে জানায়। এর বাইরে সে আর কিছুই বলতে পারছে না। থানা-পুলিশ শিশুটিকে নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নাম্বার-২১২।
শিশুটির কোন অভিভাবকের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর- ০২৪৮১১৮৫৪২)।