ডিসেম্বরের ১ তারিখ ঢাকায় আসছে ভারত। প্রায় এক মাসের এই সফরে তারা খেলবে তিন ওয়ানডে ও দুই টেস্ট। আগামী ৪ ডিসেম্বর থেকে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দু দলের সিরিজ। টেস্ট স্পেশালিস্টরা প্রস্তুতির সুযোগ পেয়েছেন জাতীয় লিগ ও বিসিবি একাদশের তামিলনাড়ু সফরে। তবে দীর্ঘদিন জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে। সে তুলনায় একদিনের ম্যাচ অনুশীলন হয়নি ।
ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজের আগে ক্রিকেটারদের ওয়ানডে ম্যাচ প্র্যাকটিসও হয়ে যাবে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিসিএল ওয়ানডে আসর। ২০ নভেম্বর শুরু হবে এবারের আসর। রাউন্ড-রবিন লিগের খেলা বিকেএসপিতে হলেও ফাইনালের ভেন্যু শেরে বাংলা স্টেডিয়াম। ২৭ নভেম্বর হোম অব ক্রিকেটে দিবারাত্রির ফাইনাল।
এই আসর উপলক্ষে আজ ৪ দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। ১৫ জন করে ৬০ জনের নাম হয়েছে ঘোষণা। সেই তালিকায় নেই ওয়ানডে দলের তিন অপরহার্য সদস্য সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। জানা গেছে, একই সময়ে আরব আমিরাতে টি-টেন খেলবেন এ তিন ক্রিকেটার। ফলে তাদের ছাড়াই সাজানো হয়েছে ৪ দল।
এদিকে এবারের বিসিএলে নেই ওয়ালটন। সেই শুরু থেকে বিসিএলের সঙ্গী এবং সেন্ট্রাল জোনের টিম স্পন্সর ওয়ালটর এবার আর দল ব্যবস্থাপনায় যুক্ত হয়নি ।
বিসিবি সাউথ জোন
এনামুল হক, নাসুম আহমেদ , তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাইম ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও রিশাদ হোসেন।
সেন্ট্রাল জোন
মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকির আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম, মুশফিক হাসান।
ইসলামি ব্যাংক ইস্ট জোন
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভির ইসলাম, শেখ মেহেদি, রেজাউর রহমান, এবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ ও শরিফুল্লাহ।
বিসিবি নর্থ জোন
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান , সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, শামিম পাটোয়ারী, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল ও নাইম হাসান।