আব্দুল জব্বারের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির শুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৭৭তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি এক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেছেন, আব্দুল জব্বার ১৯৪৫ সালের ১৭ নভেম্বর তৎকালীন সিলেট জেলার মৌলভীবাজার মহকুমার আলালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তিনি কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০২০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।