একটি দিন চরম বিপর্যয়ের, অন্যটি ভীষণ আনন্দের। দুই-ই কাপুর পরিবারের নিজস্ব স্মৃতি। যা ধরা দিয়েছে মুম্বাইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে। ২০২০ সালের ৩০ এপ্রিল। এ হাসপাতালেই প্রয়াত হন বলিউড অভিনেতা ঋষি কাপুর। বছর ঘুরেছে, শোকতাপ সামলে চারহাত এক হয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। গত ৬ নভেম্বর একই হাসপাতালে জন্ম নিয়েছে তাদের শিশুকন্যা। তাই অবধারিতভাবে শুরু হয়েছে জল্পনা। ঋষি দেখে যেতে না পারলেও, তার সঙ্গে নাতনির সংযোগ কি অস্বীকার করতে পারবেন কাপুররা?
নাতনিকে প্রথম দেখে কেঁদে ফেলেন নিতু কাপুর। রণবীর তো কান্না থামাতেই পারছিলেন না। তারা কোথাও কি নবজাতকের মধ্যে দিয়ে নতুন স্বপ্নে ঐক্যবদ্ধ হচ্ছেন? তাই কন্যার নামেও মিশে থাকবেন ঋষি- এমনটাই মনে করছেন অনুরাগীরা।
যদিও রণবীর আর আলিয়ার অনুষঙ্গও থাকবে তাদের সন্তানের পরিচয়ে। তাই সব মিলিয়ে খুব অন্য রকম এবং বিশেষ তাৎপর্যবাহী হতে চলেছে ছোট্ট আলিয়ার নাম। কবে জানাবেন কাপুররা? সূত্র : টাইমস অব ইন্ডিয়া