আ.লীগ অফিসে হামলা

বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অর্ধশত বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে আষাঢ়ীয়ারচর এলাকায় হামলার ওই ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ ও বিএনপির ৭ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। এতে ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।