২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে নিয়ে আছে নানা সমালোচনা। তারা আয়োজক হওয়ার পর থেকে চলছে নানা বিতর্ক। তবে এবার তাদের নিয়ে যে খবর বেরিয়েছে তা সত্য হলে বিষয়টি মেনে নেওয়া কঠিন। মার্কা তাদের এক খবরে জানিয়েছে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিততে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুষ দিয়েছে কাতার!
উদ্বোধনী ম্যাচের গড়াপেটার আভাস দিয়েছেন মধ্যপ্রাচ্যের বিতর্কিত বুদ্ধিজীবী আমজাদ তাহা। ইংল্যান্ডভিত্তিক ‘ব্রিটিশ সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিস অ্যান্ড রিসার্চ’-এর আঞ্চলিক পরিচালক তাহা একজন লেখক ও ব্লগার। এই মানুষটিই টুইটারে লিখেছেন, ‘বিশেষ খবর। উদ্বোধনী ম্যাচটা হেরে যাওয়ার জন্য ইকুয়েডরের ৮ ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার। ম্যাচটা শেষ হবে ১-০, গোলটা হবে দ্বিতীয়ার্ধে। কাতারের পাঁচজন আর ইকুয়েডরের একজন আমাকে এটা নিশ্চিত করেছে। আশা করছি তাদের কথা মিথ্যা হবে।’