উপদেষ্টাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির বৈঠক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি এখনো গঠন করা হয়নি। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আজকের থেকে খোলামেলা আলোচনা হবে। সম্মেলন সামনে রেখে দলের উপদেষ্টাদের সার্বিক পরামর্শ নেয়া হবে বলে জানা গেছে।

দেশ রূপান্তরের বিশ্বকাপ চমক: কুইজে অংশ নিয়ে রূপায়নের ফ্ল্যাট জিতুন