সেপ্টেম্বর মাসেই সিনেমার কায়দায় হাঁটু গেড়ে বসে আমিরকন্যা ইরাকে প্রোপোজ করেছিলেন পেশায় জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরে। নূপুরের প্রেম নিবেদনে একটিবার না ভেবে 'হ্যাঁ' ক'রে দেন ইরাও। আর এবার মুম্বাইয়ে পরিবারকে সাক্ষী রেখে বাগদানপর্ব সেরে ফেললেন ইরা ও নূপুর। দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে সঙ্গে নিয়ে বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খান।
সাদা পাঠানি সুট, কাঁচা-পাকা দাড়িতে আমিরের লুক নজর কেড়েছিল।
প্রথম থেকেই নূপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপা করেননি ইরা। সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই অন্তরঙ্গ ছবিও দিতেন। প্রেমিকের সঙ্গে ছবি দেওয়ায় ট্রোলের শিকারও হয়েছেন ইরা। তবে এসবে খুব একটা পাত্তা দেন না। আর এবার তো প্রকাশ্যেই বাগদান সেরে ফেললেন ইরা। সূত্র : পিঙ্কভিলা