‘রিলিজিয়নস ফর পিস আরএফপি’র বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত হয়েছে। জাতিসংঘের এফিলিয়েটেড সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে প্রিন্সিপাল সুকোমল বড়ুয়াকে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের প্রফেসর ড. রফিকুল ইসলামকে জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ প্রতিদিনের আহমদ সেলিম রেজাকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের নির্বাহী সম্পাদক অঞ্জন দাসকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার ঢাবি ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রিন্সিপাল সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের প্রতিনিধি ও হৃষ্য কোষেই-কাই, বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার কাজুইয়া নাগাশিমা।
কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ঢাবির ওয়ার্ল্ড রিলিজিয়ন বিভাগের ফাদার তপন ডি রোজারিও, বীর মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী, হৃষ্য কোষেই-কাই চেয়ারম্যান অশোক বড়ুয়া, বাহাই নেতা রহিম সারোয়ার এবং ঢাবির পালি ও বুডিস্ট স্টাডিজের প্রফেসর ড. বিমান বড়ুয়া।
সভায় বীর মুক্তিযোদ্ধা দিলীপ বড়ুয়াকে জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও মিস নাদিয়া আফরীনকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি