আমি আগের সংগঠনে ছিলাম; কোন কাজ হয়নি: সাইমন সাদিক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক পদের দায়িত্বে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন। সেই উপলক্ষে আজ এফডিসির বাগানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এই নায়ক।  

সাধারণ সম্পাদকের পদে নিপুণ আক্তারের হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে সাইমন সাদিক বলেন, 'সাইমন সাদিক বলেন, 'আমি আগের কমিটিতে সর্বোচ্চ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছিলাম। তাতে কোন কাজ করতে পারিনি। এমনকি তিন মাস আমার কেউ খোঁজ নেননি। তাই সেই দল থেকে পদত্যাগ করে আমি চেয়েছি নিপুণ আপুকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে।'

এই নায়ক নিপুণ আক্তাকে নিয়ে আরও বলেন. 'আমার দেখা মতে নিপুণ আপু এই নির্বাচন ছাড়াও অনেক সাহায্য সহযোগিতা করেছেন। কোন নাম প্রকাশ করেছি। তাতে অন্যজন নামের ক্রেডিট নিয়েছেন। পরে কিন্তু নিপুণ আপু সময় চেয়েছিলেন। আমি সময় দেয়নি। বাসায় গিয়ে বসে থেকেছি, আপুকে অনেক অনুরোধ করে আপুকে নির্বাচনে নিয়ে এসেছি। জানতাম আপুকে ছাড়া এই চলচ্চিত্রের কোন উর্ধগতি কোনভাবেই সম্ভব নয়। আজ আমাদের জয় হয়েছে। সামনে চলচ্চিত্রের উন্নয়নে আর কোন বাধা থাকবে না।' 

আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। তার জের ধরে মামলা পালটা মামলায় আজ নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।

এ ছাড়া গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ ছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।  

আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগও এ আদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন।