রাজধানীর উপকণ্ঠে সাভারের আশুলিয়া থেকে বিলুপ্তপ্রায় একটি বন্য উল্লুক ও বানরসহ হাদিসুর রহমান (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কিশোরগঞ্জ জেলার কাতিয়াচর এলাকার সুলতান মিয়ার ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি রিয়াজ উদ্দিন জানান, সকালে গোপন খবরে হাদিসুরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিলুপ্তপ্রায় একটি উল্লুক ও একটি বানর উদ্ধার করা হয়। দুপুরে আশুলিয়া থানায় মামলার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, ‘হাদিসুর বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। সে চট্টগ্রাম থেকে প্রাণী দুটি সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচার সংক্রান্ত মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।