লুসাইলে কি গোলের দেখা পাবেন মেসি?

লুসাইলে কিক অফের বাঁশি বাজবে বিকেল চারটায়। তার আগে থেকেই অধীর আগ্রহ উপমহাদেশের আর্জেন্টাইন সমর্থকদের। সৌদি আরবে বিপক্ষে খেলতে কখন তারা দেখবেন ফুটবল জাদুকরকে। তার যে আজ শেষের শুরু হতে চলেছে। এই শুরুটা কি গোল দিয়ে করতে পারবেন মেসি?

এমন প্রশ্নও উঁকিঝুকি দিয়ে যাচ্ছে সমর্থকদের মনে। আরব দেশটির বিপক্ষে এর আগে চারবার মুখোমুখি হয়ে ২ বার জিতেছে লিওনেল স্কালোনির দল। বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।

এই চার ম্যাচের মধ্যে একটি ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। সে ম্যাচে মেসি গোল পাননি।

২০১২ সালের ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে মেসি-দি মারিয়াদের নিয়ে সৌদি আরবের মুখোমুখি হয়ে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা। আজ আরব দেশটির বিপক্ষে দ্বিতীয়বার মাঠে নেমে কি গোল পাবেন মেসি? পেলে কয় গোল করতে পারেন?