জীবন গেলেও তো আর্জেন্টিনা সাপোর্টার বদলাবো না: ইমরান

আজ একটু পর (বিকেল ৪টায়) শুরু হবে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা। গোটা বিশ্ব সেদিকেই তাকিয়ে আছেন। অনেকের উম্মাদনা বাড়লেও আজকের খেলা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশের সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। তার মতে আজ খুব জয় পাবে তার দল আর্জেন্টিনা। 

খেলা নিয়ে এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান বলেন, 'যখন থেকে খেলা বুঝি তখন থেকে আর্জেন্টিরা সাপোর্টার আমি। গানও করেছি গতবার। বেশ করে মেসির আমার প্রিয় খেলােয়াড়। আজ সকল বন্ধু-বান্ধব মিলেই এক সাথে খেলা দেখব। মজা করব।'

প্রিয় দল থেকে অন্যদলে আসবেন কি না এমন প্রশ্নে এই সঙ্গীতশিল্পী বলেন, 'জীবন গেলেও তো আমার প্রিয় দল আর্জেন্টিনা বদলাব না। বরং চেষ্টা করব বন্ধুদের আমাদের দলে যােগ করাতে। কারণ আমার আত্মবিশ্বাস এবারের দল খুবই শক্তিশালী। তাছাড়া মেসির খেলায় ছন্দ ফিরে এসেছে, এবার বিশ্বকাপ আমাদের দলই জয় করবে ইনশাআল্লাহ।'

তার সর্বশেষ নতুন চমক নিয়ে হাজির হয়েছিলেন ইমরান-পড়শী গান। যে দু'জন যেমন গানে তেমন পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন একসঙ্গে। এক বছরও আগে প্রকাশ হয় তাদের গানচিত্র ‘এক দেখায়’। সেই সূত্রে এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই গানটি প্রকাশ হয় ৭ নভেম্বরে। 

ইমরান মাহমুদুল মূলত, চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন। ২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে 'ভালবাসার লাল গোলাপ' চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। 'চ্যানেল আই সেরাকন্ঠ' এর আরেকজন প্রতিযোগী 'শারমিন' এর সঙ্গে 'রংধনু' নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও 'স্বপ্নলোকে' অ্যালবাম মুক্তি পায়। এছাড়াও তিনি তিনি বসগিরি ২০১৬ সালে চলচ্চিত্রের 'দিল দিল দিল', 'পোড়ামন-২' চলচ্চিত্রের 'ওহে শ্যাম', এবং বিশ্বসুন্দরী চলচ্চিত্রের 'তুই কি আমার হবি রে' গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।