সিরিয়ায় তুরস্ককে সংযম দেখানোর আহ্বান রাশিয়ার

তুরস্ক সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাশিয়া এ আশা প্রকাশ করে।

সিরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আস্তানায় সাংবাদিকদের বলেন, উত্তেজনা বেড়ে যাওয়া এড়াতে সিরীয় ভূখ-ে অতিরিক্ত বল প্রয়োগ থেকে দূরে রাখতে আমরা আমাদের তুর্কি সহকর্মীদের রাজি করাতে পারব বলে আশা করি। সপ্তাহখানেক আগে তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলার প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে কুর্দি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় তুরস্ক। এসব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। এদিকে স্থল হামলারও হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।