আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অন্যায় পথে অর্থলাভ গ্রহণ করবেন না।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

নারী-পুরুষ, কৃষ্ণপক্ষের জাতক হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারে। জায়গাজমির দলিল, অর্থ বা মূল্যবান অলংকার চুরির সম্ভাবনা রয়েছে।

মিথুন : ২১ মে-২০ জুন

জাতক শারীরিক সমস্যায় ভুগতে পারেন। মাদককে না বলুন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

জাতকের এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত জনগণের সেবায় নিযুক্ত হবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

এ সপ্তাহে বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে প্রভূত অর্থহানি হতে পারে। ফলে পারিবারিক অশান্তি পরিলক্ষিত হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

এ সপ্তাহে পিতা বা স্ত্রীর পুনঃবিবাহের যোগ রয়েছে। বর্তমান আর্থিক অনটন এর কারণ হতে পারে। ধৈর্য ধরুন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতক ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। স্ত্রীর ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

এ সপ্তাহটি সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। প্রেমিকার চঞ্চলা প্রকৃতির ফলে কাছের কোনো বন্ধুর কারণে মানসিক চাপে ভুগতে পারেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতক ও জাতিকার পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে বিবাহপূর্ব দৈহিক মিলনের যোগ রয়েছে। সংযম করাই উত্তম।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

জাতক-জাতিকা দুষ্ট বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে, সামাজিকরূপে হেয় প্রতিপন্ন হবেন। সাবধান হোন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জাতকের এ সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে জুয়াজাতীয় ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে।