রাশিয়াতে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের সেই সেবার ফাইনালে খেলেছিল। ফ্রান্সের সঙ্গে শিরোপার জন্য করেছিল লড়াই। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়েই। এবার সেই দলটাই নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি মরক্কোর বিপক্ষে।
কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল বায়ত স্টেডিয়ামে লুকা মদরিচের দল হোচট খেয়েছে মরক্কোর বিপক্ষে। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ক্রোয়েটরা।
ম্যাচের ১৭তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইভান পেরিসিক। কিন্তু তার নেওয়া বাম পায়ের শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধের আগ মুহূর্তে দূর পাল্লার শট নিয়েছিলেন মডরিচ, অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ আগে নিকোলা ব্লেসিকের দুর্দান্ত শট রুখে দেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বোনো।
বিরতির পর ৫১ ও ৬৫ মিনিটে দুটি সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়া। ৫১ মিনিটে মাজরাউয়ির নেওয়া হেড ক্রোয়েশিয়ার গোলরক্ষক ধরে ফেলেন। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে আচরাফ হাকিমির নেওয়া ডান পায়ে শট গোলপোস্টের উপরের অংশ থেকে ধরে ফেলেন ক্রোয়াট গোলকিপার।