দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

তৃতীয় দিনের পুরস্কার জিতল স্কুলছাত্র আরাফ

দেশ রূপান্তরের প্রতিদিনের কুইজ ‘বসুন্ধরা কিংস’ বিশ্বকাপ ফুটবল কুইজের গতকাল বুধবারের পুরস্কার জিতেছে রাজধানী ফকিরাপুলের আরাফ। সে পাচ্ছে একটি ট্যাব। কুইজে অংশগ্রহণ করে আপনিও জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দেখুন বিশ^কাপ, পড়ুন দেশ রূপান্তর।

গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরের কার্যালয়ে তৃতীয় দিনের কুইজের ড্র অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। তিনি দ্বিতীয় দিনের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে খোন্দকার এরফান আলী বলেন, ‘আমি খুবই আনন্দিত বিজয়ী হয়ে। আমি দেশ রূপান্তরের শুরু থেকেই পাঠক। সঙ্গে আছি থাকব। আমি একজন গবেষক, দেশ রূপান্তর আমার গবেষণা কাজে প্রচুর সহযোগিতা করেছে বলে কৃতজ্ঞতা জানাই।’

পরে তৃতীয় দিনের ‘প্রতিদিনের কুইজ’-এর বিজয়ী নির্ধারণ করতে অজস্র কুইজ থেকে একটি কুপন বেছে নেন সংগীতশিল্পী বেলাল খান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এমন ইভেন্টের কথা প্রথমে শুনে আমি খুব অবাক হয়েছি, কুইজের পুরস্কার ফ্ল্যাট, অবাক করার বিষয়। ফুটবল নিয়ে এত বড় আয়োজন করছে দেশ রূপান্তর। পুরো আয়োজনটি সুন্দরভাবে শেষ হোক এটাই চাই। দেশ রূপান্তরের জন্য শুভকামনা।’

কুইজের ড্র’র এ সংক্ষিপ্ত আয়োজনে আরও ছিলেন দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ, হেড অব ইভেন্টস শিমুল সালাহ্উদ্দিন, ফিচার ইনচার্জ মহসিনা লাইজু, ম্যানেজার প্রশাসন আনোয়ার হোসেন চৌধুরী ও ইউসুফ কবির, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান ও এজিএম শফিকুল আলম, ইনচার্জ ডিজিটাল মার্কেটিং মনিরুজ্জামান ও প্রযোজক লিটু হাসান। পুরো আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক ও ইউটিউব পেজে।