কারা অধিদপ্তরের ৩ ডিআইজি, ২ জেল সুপার বদলি

কারা অধিদপ্তরের তিন উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন সিনিয়র জেল সুপারকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে তাদের বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুরের কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে ও ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।