পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে এখন জঙ্গি নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদকের ব্যাপারে এখনো স্বস্তি ফেরেনি। গতকাল বুধবার দুপুরে রাজশাহীতে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান এ কথা বলেন।
রাজশাহী মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের মহানগর কমিটির উদ্যোগে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আবদুল খালেক, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল প্রমুখ।