সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফল সেমিস্টার ২০২২-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ। 

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের মাঝে বিভাগের শিক্ষকবৃন্দের পরিচিতি তুলে ধরেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। 
অধ্যয়নরত এবং নতুনদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন। বিভাগের শিক্ষক, কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।