জঙ্গিবাদবিরোধী দিবসে কুষ্টিয়ায় মানববন্ধন

জঙ্গিবাদবিরোধী দিবসে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের এনএনএস রোডের পাবলিক লাইব্রেরির সামনে কেন্দ্রঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের শাখা সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

এতে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক ও লেখক অ্যাডভোকেট লালিম হক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, সদস্য সোহেলী পারভিন ঝুমুর, কবি ও লেখক আলম আরা জুঁই প্রমুখ।