দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব ‘বিজবক্স’ আয়োজিত ‘বিজনেস ফেস্ট’। গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে এই ফেস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল লাইস এমএস হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির অ্যাডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), রেজিস্ট্রার মো. রহুল আমিন, দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, এজিএম শফিকুল আলম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো. মুজাক্কেরুল হুদা, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো. আব্দুল গাফফার, জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট হেড মঞ্জুরুল হক খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার অ্যান্ড কো-অ্যাডভাইজার মারভিন রাজি মেবিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের গান, নাচ, র্যাম্প-শো, কনসার্ট। এ ছাড়া নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পিঠাপুলি, কসমেটিকস, জুসবার, হস্তশিল্প এবং জনপ্রিয় অনলাইন বুটিকস ‘অরিত্রি’ স্টলস। বিশেষ আকর্ষণ ছিল বিবিএ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী রাজনের মনমাতানো গান এবং রিভোল্ট ব্যান্ডের কনসার্ট। এরপর নকশিকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজিদ ফাতেমির মনোমুগ্ধকর লোকসংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
বিজনেস ফেস্টে ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপাচার্য আয়োজকদের প্রশংসা করে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ রূপান্তর।