স্বাচিপের জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

এ সময় চিকিৎসক নেতাকর্মীরা দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এরপর বিকেল ৩টা ১৩ মিনিটে স্বাচিপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।

এ সময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।