দখল-দূষণ, ভাঙন রোধ ও নদী আইন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুরে তুরাগ নদের তীরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. শফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।