সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল করিম আর নেই

কমলগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মুফতি মো. আব্দুল করিম (যুবরাজ হুজুর) আর নেই।

শনিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের সময় পৌর এলাকার বড়গাছ বড় বাড়ির নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ছিলেন তিনি।

মুফতি মো. আব্দুল করিমের জানাজার নামাজ আজ বিকেল ৩টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।