ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কম্পিউটার এমন একটি যন্ত্র যা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু এর সঠিক ব্যবহারের কথা আমাদের অনেকের চিন্তায়ই থাকে না। যার কারণে অনেক বিপদ ঘটতে পারে। নানা সমস্যাও দেখা দিতে পারে।

১. এখানে উল্লিখিত যন্ত্রটির ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়টি লক্ষ রাখতে হবে?

ক. অসতর্কভাবে ব্যবহার                খ. সঠিক ও নিরাপদ ব্যবহার

গ. এটি যেন ছোটরা ব্যবহার না করে ঘ. এটি যেন পরিষ্কার না করা হয়

২. এখানে যেসব বিপদের আশঙ্কা করা হয়েছে-

র. বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়া

রর. যন্ত্রটির ভেতরের তাপমাত্রা বেড়ে যাওয়া

ররর. হৃৎস্পন্দন থেমে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর              খ. র ও ররর        গ. রর ও ররর            ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শান্ত একদিন তার কম্পিউটারে বসে কাজ করছিল। এমন সময় তার খালাতো ভাই রিংকু রুমে এলো। সে শান্তকে বলল, তারও কম্পিউটার চালানোর খুব শখ। কিন্তু বাবা বলে, ছোটদের কম্পিউটার চালাতে হয় না। শান্ত তখন বলল, কথাটি ঠিক নয়। সে চাইলে কম্পিউটার শিখতে পারে ও চালাতে পারে কিন্তু তাকে অবশ্যই দুটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে।

৩. রিংকুও কম্পিউটার চালাতে পারবে কারণ হলো-

ক. সে একজন ইঞ্জিনিয়ার

খ. সে একজন কম্পিউটার প্রশিক্ষক

গ. কম্পিউটার সব বয়সের মানুষের জন্য ঝুঁকিমুক্তভাবে তৈরি করা হয়

ঘ. কম্পিউটার ছোটদের জন্যই তৈরি হয়

৪. শান্ত যে দুটি বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছে-

র. মাউসের ব্যবহার                      রর. বৈদ্যুতিক সংযোগ

ররর. প্রসেসর ঠান্ডা রাখা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর              খ. র ও ররর        গ. রর ও ররর            ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বীণা সবসময় গ্লাস ক্লিনার দিয়ে কম্পিউটার পরিষ্কার করে। কিন্তু গ্লাস ক্লিনার শেষ হয়ে যাওয়াতে গত কয়েকদিন সে কম্পিউটার পরিষ্কার করতে পারছে না।

৫. বীণার যন্ত্রটি পরিষ্কার করতে সবচেয়ে সহজ ও নিরাপদ জিনিসটি কী?

ক. পানি                         খ. নরম সুতি কাপড়

গ. কটন বাড                   ঘ. সাবান

৬. বীণা উল্লিখিত পরিষ্কারকের বিকল্প হিসেবে যা যা ব্যবহার করতে পারে-

র. কটন বাড                    রর. পানি            ররর. ভিনেগার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর              খ. র ও ররর        গ. রর ও ররর            ঘ. র, রর ও ররর

উত্তর

১. খ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. গ