প্রধান বন সংরক্ষকের কার্যালয়, ঢাকা
পদ ও যোগ্যতা : ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান ১৩ জন। ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ পেয়ে এসএসসি বা সমমানের পাস। ২য় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদপ্রাপ্ত। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৩ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। বেতারযন্ত্র চালক/ওয়্যারলেস অপারেটর ৯ জন। বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন। প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। উচ্চমান সহকারী ৯ জন। স্নাতক ডিগ্রিসহ কম্পিউটারে পারদর্শী। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। সারেং ১৫ জন। এসএসসি বা সমমানের পাসসহ ২য় শ্রেণির মাস্টার যোগ্যতা সনদপ্রাপ্ত। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৯ জন। এইচএসসি পাস এবং বাংলা, ইংরেজিতে কম্পিউটার টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ডাটা এন্ট্রি অপারেটর ৭ জন। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। বাংলা, ইংরেজিতে কম্পিউটার টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গাড়িচালক ২৯ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। স্পিডবোট ড্রাইভার ১৭ জন। এসএসসি বা সমমান পাস। স্পিডবোট চালক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমমান পাস এবং স্পিডবোট অপারেটর সনদধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ নভেম্বর ২০২২ তারিখে সাধারণ কোটার প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর তারাও আবেদন করতে পারবে। এই www.bforest.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে ওয়েবসাইট থেকে। যোগাযোগ : প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা।
সূত্র : যুগান্তর, ১ নভেম্বর ২০২২, পৃষ্ঠা ১৩
কৃষি মন্ত্রণালয়
কৃষি বিপণন অধিদপ্তর
পদ ও যোগ্যতা : মাঠ ও বাজার পরিদর্শক ১১ জন। বাণিজ্যে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কৃষিতে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে তারাও আবেদনের যোগ্য। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://dam.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.dam.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা।
সূত্র : সমকাল, ২ নভেম্বর ২০২২, পৃষ্ঠা ৬