রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম জাতীয় এসএমই পণ্যমেলায় পদ্মা ব্যাংকের স্টল নম্বর-২০৭ (হল-ডি) উদ্বোধন করা হয়েছে।
পদ্মা ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিপি অ্যান্ড হেড অব এসএমই বিজনেস আসাদুজ্জামান খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া মেলার স্টল পরিদর্শন করেন ব্যাংকের ডিএমডি জাবেদ আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।