বাজারে পর্যাপ্ত চিনির মজুদ আছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আমাদের চিনির কোনো অভাব নেই। রমজানকে টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুদ আছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে আরও ১ লাখ টন চিনি এনে রাখতে।’ গতকাল শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের পরিসংখ্যান বলছে, ‘পর্যাপ্ত চিনি মজুদ আছে এবং আগামী রমজান পর্যন্ত এই মজুদ পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও চিনি এনে রাখার জন্য বলেছে।’

শিল্পমন্ত্রী গতকাল রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।  জেলা প্রশাসন ও রাজশাহী বিসিক এই মতবিনিময় সভার আয়োজন করে।

বিশেষ অতিথি ছিলেন মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।