পার্বত্য চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা। আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল রবিবার বিকেলে শহরের জিমনেশিয়াম থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের মূল ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।
পিসিপির রাঙ্গামাটি জেলা শাখা সহ-সভাপতি জিকো চাকমার সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা প্রমুখ।